বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

তিন সহযোগীসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ রাসেল গ্রেপ্তার

তিন সহযোগীসহ গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ রাসেল হাওলাদার। ছবি : সংগৃহীত
তিন সহযোগীসহ গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ রাসেল হাওলাদার। ছবি : সংগৃহীত

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী, ১১টি মামলার তালিকাভুক্ত আসামি রাসেল হাওলাদারকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে চরবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

অভিযানে নেতৃত্ব দেওয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক ছগির হোসেন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তার রাসেল হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামছরি গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে। গ্রেপ্তার সহযোগীরা হলেন- চরবাড়িয়া এলাকার বাসিন্দা রুবেল সরদারের ছেলে রাব্বি সরদার (২৪), লালমিয়া বেপারির ছেলে শাওন বেপারি (২৫) ও বিল্লাল হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৫)।

চরবাড়িয়ার বাসিন্দা রাজু মাঝি জানান, দীর্ঘ বছর ধরে রাসেল ও তার সহযোগীরা সদর উপজেলার প্রত্যেকটি গ্রামজুড়ে মাদকবাণিজ্য করে আসছিল। এ পর্যন্ত আট-দশবার মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে তারা। কয়েক দিন পর জামিনে মুক্ত হয়ে আবার একই ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ ছিল।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগির হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাছাড়া অস্ত্র এবং মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X