পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি ও ছিনতাইর অভিযোগে সাবেক সমন্বয়ক গ্রেপ্তার

গ্রেপ্তার গোলাম আজম। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার গোলাম আজম। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে চাঁদাবাজি ও ছিনতাই মামলায় উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক গোলাম আজমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শাহাদাত হোসেন মারুফ নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে গোলাম আজমকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজনের বাড়ি উপজেলার রসূলগঞ্জ (কোটতলী ৪নং ওয়ার্ড) এলাকায়। তবে মামলার ১নং আসামি মতিউর রহমান মোতু এখনো পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পাটগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর মোবাইল ফোন ছিনতাই করে অভিযুক্তরা। পরে মোবাইলে ব্যাংকিং অ্যাপ ইনস্টল করে ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করে।

ভুক্তভোগী ব্যবসায়ী শুভ শর্মা জানান, গত ১২ আগস্ট রাতে তিনি প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা ও ব্যবসায়িক মালামাল নিয়ে পাটগ্রামের উদ্দেশে রওনা হন। পথে দোলাপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে নগদ অর্থ, একটি ভ্যান গাড়ি, মোবাইল ফোন, বিমা সংক্রান্ত কাগজপত্র ও একটি সাইকেল ছিনতাই করে নেয়। এ সময় উপস্থিতদের মারধর করে মোবাইল ফোন ভেঙে ফেলে দুর্বৃত্তরা। পরদিন (১৩ আগস্ট) থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বলেন, ঘটনার তদন্ত চলছে। আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১০

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১১

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১২

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৩

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৪

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৫

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৬

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৭

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৮

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৯

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

২০
X