গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় চুরির মামলায় আ.লীগ নেতা বরিশালে গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত রেজাউল সিকদার। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত রেজাউল সিকদার। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার একটি চুরির মামলায় আওয়ামী লীগের এক পদবিহীন নেতাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার গাড়িচালককেও গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) রাতে গৌরনদী মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলার খ্রিস্টানপাড়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা পল্লবী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই আ.লীগ নেতার নাম সিকদার সফিকুর রহমান ওরফে রেজাউল সিকদার। তিনি গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড টরকী বন্দর এলাকার বাসিন্দা। তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী ছিলেন।

ঢাকার পল্লবী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জয় দাস জানান, গ্রেপ্তারকৃত আসামিদ্বয় মিরপুর এলাকার ডিএসএস লিং অফিসে কেয়ারটেকারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে অফিসের কম্পিউটার, লেপটপ ও ব্রিফকেসের মধ্যে রক্ষিত মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কোম্পানির ম্যানেজার নাছিমা বেগম বাদী হয়ে সিকদার সফিকুর রহমান ওরফে রেজাউল সিকদার ও তার ব্যক্তিগত গাড়িচালক জুয়েল হাওলাদারকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গৌরনদী থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান কালবেলাকে জানান, ঢাকার একটি মামলা রেজাউল সিকদার ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। তাদের ঢাকায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত রেজাউলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক ও অভিযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

১০

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১১

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১২

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৩

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৬

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৮

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

২০
X