মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এক ইলিশ বিক্রি হলো ৬ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটায় ধরা পড়া ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের ইলিশ। ছবি : কালবেলা
পটুয়াখালীর কুয়াকাটায় ধরা পড়া ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের ইলিশ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটায় মাসুম বিল্লাহ নামের এক জেলের জালে ধরা পড়ল ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের ইলিশ। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটা মেয়র বাজারের রাব্বানী ফিসে মাছটি নিয়ে এলে উৎসুক জনতার ভিড় লেগে যায়।

পরে ইলিশটি ডাকের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকা মণ দরে ৩ হাজার ১২৫ টাকা কেজিতে ৬ হাজার ৮০ টাকায় মাছটি কিনে নেয় একতা ফিস।

রব্বানী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবেল জানান, লেম্বুর বন এলাকার জেলে মাসুম সোমবার বিকেলে সমুদ্রে গিয়ে জাল তুলতেই এ মাছটি জালে ধরা পড়ে। সন্ধ্যায় মেয়র বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করেন।

জেলে মাসুম বিল্লাহ জানান, বিকেলে বঙ্গোপসাগরে পেতে রাখা জাল তুলতেই মাছটি উঠে আসে। মাছটি সন্ধ্যা ৭টার দিকে মেয়র বাজারে নিয়ে আসার পরে ইলিশটি নিলামে ৬ হাজার ৮০ টাকায় বিক্রি হয়েছে। একটি মাছ ৬ হাজার ৮০ টাকা বিক্রি করতে পেরে আমি আনন্দিত।

সততা ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ বলেন, এত বড় মাছ এ বাজারে এখন খুব কম দেখা মেলে তাই আমি নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করে ঢাকায় বিক্রির জন্য প্রস্তুত রেখেছি। এরকম মাছের দেখা মেলায় জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা অনেক খুশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X