বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা হিন্দু-মুসলিম কারও স্বার্থ রক্ষা করেনি : জয়ন্ত কুন্ডু

বগুড়ায় সনাতনী সমাবেশে বক্তব্য দেন জয়ন্ত কুন্ডু। ছবি : কালবেলা
বগুড়ায় সনাতনী সমাবেশে বক্তব্য দেন জয়ন্ত কুন্ডু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, হিন্দু সমাজের সুখে-দুঃখে সর্বদা পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সবসময় সব ধর্মের মানুষের বন্ধু। ১৬ বছর জনগণের ভোট ছাড়া হাসিনা জোর করে ক্ষমতা ধরে রেখেছিল। হাসিনা হিন্দু-মুসলিম কারও স্বার্থ রক্ষা করেনি।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা উথলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

জয়ন্ত কুন্ডু ওবায়দুল কাদেরের উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি বলেছিলেন- হাসিনার পতন হলে ২ লাখ মানুষ মারা যাবে, কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কোনো মানুষের ওপর বিএনপি হামলা হতে দেয়নি। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার অধিকার রক্ষায় বদ্ধপরিকর তারেক রহমান।

তিনি বলেন, হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনকে সুসংহত করতে এই সমাবেশ এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে।

সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা আমাদের নেতা তারেক রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। শিবগঞ্জ উপজেলায় প্রতিটি হিন্দু ধর্মের মানুষ আমাদের ভাই হয়ে থাকবে।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি স্বাধীন কুমার কুন্ডু।

আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলায় ইতোমধ্যে ২০টি মন্দিরের উন্নয়নে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১০

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১১

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১২

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৩

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৪

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৫

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৬

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৮

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৯

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

২০
X