কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গাছ চুরির তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

সাংবাদিকদের ওপর হামলা করা দুই বন কর্মকর্তা-কর্মচারী। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের ওপর হামলা করা দুই বন কর্মকর্তা-কর্মচারী। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের চুরি হওয়া সেগুনগাছের বিষয়ে ঘটনাস্থলে তথ্য সংগ্রহে গেলে স্থানীয় দুই সাংবাদিকের ওপর হামলা করেছে বন বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। শনিবার (৩০ আগস্ট) রাতে চুনারুঘাট থানা লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

হামলার শিকার সাংবাদিকরা হলেন—দৈনিক কালবেলার মাধবপুর উপজেলার প্রতিনিধি মুজাহিদ মসি ও বাংলা টাইমসের স্টাফ রিপোর্টার ত্রিপুরারি দেবনাথ। হামলাকারীরা হলেন—সাতছড়ি জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা মামুনুর রশিদ ও জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট নূর মোহাম্মদসহ অজ্ঞাত আরও কয়েকজন।

জানা গেছে, সাতছড়ি জাতীয় উদ্যান ও তেলমাছড়ায় মাসখানেক আগে চারটি বড় সেগুনগাছ উদ্যানের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী পাচার করেন। যার কাঠের পরিমাণ প্রায় ৬০০ ফুট। বাজার মূল্য প্রায় ১৮-২০ লাখ টাকা। গাছ চুরির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে সাংবাদিকদের পাচারের তথ্য জানিয়ে দেন একজন। এ ঘটনার বিষয়ে জানতে দুই সাংবাদিক তথ্য সংগ্রহে গেলে বিট কর্মকর্তা মামুনুর রশিদ ও জুনিয়র ওয়াল্ডলাইফ স্কাউট নূর মোহাম্মদসহ আরও কয়েকজন অতর্কিত হামলা করে। তাদের ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়াসহ শারীরিকভাবে হেনস্তা করেন। এ ছাড়া সংবাদ প্রচার করলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার হুমকি দেন দুই কর্মকর্তা-কর্মচারী।

সাংবাদিক মুজাহিদ মসি ও ত্রিপুরারি দেবনাথ বলেন, প্রতিনিয়ত তারা রিজার্ভ ফরেস্ট থেকে গাছ পাচার করছে। অনেক আগেও আমরা এসব নিয়ে লেখালেখি করায় আমাদের ওপর ক্ষোভ ছিল। শনিবার সেগুনগাছের বিষয়ে তথ্য সংগ্রহে গেলে আমাদের ওপর হামলা করে। বনের গাছ পাচারের সরকারি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত দাবি করছি। শুধু তাই নয়, তারা ডিএফওকে অবগত না করে আমাদের বিরুদ্ধে হয়রানি মামলা করেছে।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে সাতছড়ি জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা মামুনুর রশিদ কালবেলাকে বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি আমরা না বুঝে করেছি। আমরা এটি সমাধানের জন্য কাজ করছি। সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি তারা করে থাকলেও তা উঠিয়ে নেবেন।

এ বিষয়ে জানতে আরেক অভিযুক্ত সাতছড়ি উদ্যানের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট নূর মোহাম্মদকে একাধিক ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

হবিগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আনিসুজ্জামান রতন বলেন, সাংবাদিকের ওপর হামলাকারী বনের ওই কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিয়ত বনের গাছ পাচার করছে। বনে অপরাধের সিন্ডিকেট তৈরি করেছে। বনের এক কর্মকর্তা নিয়মিত মাদক সেবন করেন, যা ডোপ টেস্ট করলে বেরিয়ে আসবে। আমরা সাংবাদিকের ওপর হামলার দ্রুত বিচার করছি। অন্যথায় আমরা সাংবাদিকরা আন্দোলনে ডাক দেব।

সিলেটের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. আবুল কালাম বলেন, সাংবাদিকদের ওপর হামলা করা ঠিক হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা তদন্ত করে এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। আর সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়েরের বিষয়টি আমাকে বলে করেনি তারা। এসব নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম কালবেলাকে বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার প্রাথমিক সত্যতাও পেয়েছেন। আমাদের পুলিশ সুপার ও জেলা প্রশাসক এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন। আজ আবার সরেজমিন ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে মামলা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১০

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১১

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১২

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৩

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৪

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৫

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৭

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৯

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

২০
X