কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

অতীতে জঙ্গি সন্ত্রাসীর সংস্কৃতিতে দেশ ভরা ছিল : নৌপ্রতিমন্ত্রী

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

অতীতে জঙ্গি, সন্ত্রাসীর সংস্কৃতিতে দেশ ভরা ছিল, যেখানে প্রতিনিয়ত মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংবাদপত্রগুলোতে জঙ্গি-সন্ত্রাসের খবর দিয়ে ভরা থাকত। প্রতিনিয়ত মানুষ খুন হতো। মানুষের জীবনের নিরাপত্তা ছিল না।

প্রতিমন্ত্রী আজ শনিবার দিনাজপুরের বোচাগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকার (অনূর্ধ্ব-১৭) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, খেলাধুলা ও সংস্কৃতির মধ্যে থাকলে কখনোই মাদক গ্রাস করতে পারবে না। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। ১৫ বছর আগে খেলার মাঠগুলো গো-চারণ ভূমিতে পরিণত হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই দেশের প্রতিটি খেলার মাঠ বিভিন্ন খেলাধুলায় মুখর রয়েছে। বিশেষ করে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দেশের ফুটবলে বিপ্লব এসেছে।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ডালিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১০

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১১

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১২

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৩

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৪

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৫

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৬

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৭

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৮

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৯

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

২০
X