পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

লাঠি হাতে ‘আওয়ামী লীগ’ খুঁজছেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

লাঠি হাতে পিরোজপুর জেলা যুবদলের নব গঠিত কমিটির যুগ্ম আহবায়ক রিয়াজ সিকদার ও তার সমর্থকরা। ছবি : সংগৃহীত
লাঠি হাতে পিরোজপুর জেলা যুবদলের নব গঠিত কমিটির যুগ্ম আহবায়ক রিয়াজ সিকদার ও তার সমর্থকরা। ছবি : সংগৃহীত

‘আওয়ামী লীগ কই, আওয়ামী লীগ কই’ বলে গলায় ফুলের মালা পরে দলবল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছেন পিরোজপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজ সিকদার।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর জেলা যুবদলের নবগঠিত ঢাকা থেকে পিরোজপুর আসার সময় নাজিরপুর উপজেলায় পৌঁছালে জেলা যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর দিয়ে তাদের অভ্যর্থনা জানান।

পরে নেতাকর্মীরা নাজিরপুরের মাটিভাঙ্গা নামক স্থানে পৌঁছালে তাদের গাড়িবহরে হামলার অভিযোগ করেন জেলা যুবদলের নেতাকর্মীরা। হামলায় মোটরসাইকেল ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় জেলা যুবদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজ সিকদার দেশীয় লাঠিসোঁটাসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জেলা যুবদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজ সিকদার দেশীয় লাঠিসোঁটাসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে যুবদলের মোটরসাইকেল বহরের হামলাকারীদের ধাওয়া করে। এ সময় তাকে বলতে শোনা যায় ‘আওয়ামী লীগ কই, আওয়ামী লীগ কই।’

তবে এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে মেসির বার্তা

৫ দিনেও মিলেনি বিমানবন্দর কর্মকর্তার খোঁজ

স্বর্ণের দাম কমার পর আজ ভরি কত?

এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয়: দেশম 

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

হরমুজে ২০ শতাংশ ফি নেওয়ার ট্রাম্পের পরিকল্পনা মানছে না আইএমও

নিজ বাসা থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চার বছরের শান্তির অবসান / সৌদিতে হুতিদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের বন্দর অবরোধে নামছে যুক্তরাষ্ট্র, শুধু ইরানি জাহাজই হবে লক্ষ্য

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা

১১

প্রবেশপত্রের ভুলে পরীক্ষা দিতে পারলেন না রিপা

১২

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১৩

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

১৪

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

১৬

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X