স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ঐতিহাসিক সিরিজের সূচি প্রকাশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান । ‍ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান । ‍ছবি : সংগৃহীত

ঘরের মাঠে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। আগামী মাস থেকে শুরু হওয়া সিরিজে থাকছে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। রোববার ওই সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। লাহোরে ১২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। এই সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু করবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

২৮ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩১ অক্টোবর ও ০১ নভেম্বর। সিরিজের শেষ দুই ম্যাচের ভেন্যু লাহোর।

৪ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এরপর ৬ ও ৮ নভেম্বর সিরিজের শেষ দুই ম্যাচ খেলবে তারা। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে ফয়সালাবাদে।

দীর্ঘ ১৭ বছর পর ফায়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০০৮ সালের এপ্রিলে সর্বশেষ এই ভেন্যুতে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। বৃষ্টি আইনে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফরের সূচি :

১২-১৬ অক্টোবর : প্রথম টেস্ট, লাহোর

২০-২৪ অক্টোবর : দ্বিতীয় টেস্ট, রাওয়ালপিন্ডি

২৮ অক্টোবর : প্রথম টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি

৩১ অক্টোবর : দ্বিতীয় টি-টোয়েন্টি, লাহোর

১ নভেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, লাহোর

৪ নভেম্বর : প্রথম ওয়ানডে, ফয়সালাবাদ

৬ নভেম্বর : দ্বিতীয় ওয়ানডে, ফয়সালাবাদ

৮ নভেম্বর : তৃতীয় ওয়ানডে, ফয়সালাবাদ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১০

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১১

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১২

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৩

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৫

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৬

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৭

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৮

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

২০
X