কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনের দিন চলবে শাটল সার্ভিস

ডাকসু ভবন। ছবি : সংগৃহীত
ডাকসু ভবন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (০৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর শাটল সার্ভিসের রুট প্রকাশ করেছে।

রুটম্যাপে বলা হয়েছে, ডাকসু নির্বাচন ২০২৫’র ভোটারদের সুবিধার্থে শাটল সার্ভিস চালু করা হবে। এদিনে সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে।

রুটম্যাপ অনুযায়ী, শাটল সার্ভিস বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে কার্জন হল হয়ে শাহবাগ, টিএসসি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন এবং শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে আবার ভূতত্ত্ব বিভাগে চক্রাকারে চলমান থাকবে।

এদিকে ডাকসু ও হল সংসদের এবারের নির্বাচনে প্রচারের শেষ দিন ছিল গতকাল রোববার। দিনভর ক্যাম্পাসজুড়ে ছিল প্রার্থীদের সরব উপস্থিতি ও কর্মীদের সরগরম পদচারণা। প্রতিটি প্যানেলের প্রার্থীরা নিজেদের ইশতেহার তুলে ধরতে শিক্ষার্থীদের কাছে ছুটে যান। তাদের লিফলেট বিতরণের মাধ্যমে ভোট চাইতে দেখা যায়। বিশেষ করে প্রচারের শেষ কয়েক ঘণ্টা টিএসসি, মধুর ক্যান্টিন, বিভিন্ন অনুষদ ভবন ও হলগুলোতে ছিল প্রার্থীদের জোর তৎপরতা। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার এই নির্বাচনের ভোট গ্রহণ হবে।

ডাকসুর এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন প্রার্থী। যার মধ্যে নারী ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৬২ জন নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে পাঁচজন, জিএস পদে একজন, এজিএস পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট গ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত (৮ ঘণ্টা) ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। বিকেল ৪টার মধ্যে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা সবাই ভোট দিতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমল তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১০

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১১

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১২

যুবদল নেতা বহিষ্কার

১৩

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৪

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৫

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৭

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৮

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৯

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

২০
X