কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

ভারতে বাংলাদেশিদসহ ১৪ ‘ভণ্ড বাবাকে’ গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

‘অপারেশন কালানেমি’ পরিচালনার মাধ্যমে ভারতের উত্তরাখণ্ড থেকে ১৪ জন ভণ্ড বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এরা মানুষের সঙ্গে প্রতারণাসহ অনেককে ধর্মান্তরিত করার চেষ্টা করেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে এনিডিটিভি।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (অপরাধ ও আইনশৃঙ্খলা) নিলেশ আনন্দ ভরনে এক সাংবাদিক সম্মেলনে বলেন, অপারেশন কালানেমি পরিচালনার মাধ্যমে ৫ হাজার ৫০০ মানুষকে জেরা করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ১৮২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কয়েকজন বাংলাদেশিসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরাখণ্ড পুলিশ জুলাই মাসে এ অভিযান শুরু করে। আগস্টে উত্তরাখণ্ডের কর্মকর্তারা জানান, রাজ্যের ৪ হাজার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর ‘অপারেশন কালানেমি’ অধীনে ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইজিপি ভারানে বলেন, এ অভিযান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং এর আওতায় বিপুল সংখ্যক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হরিদ্বারে ২ হাজার ৭০৪ জনকে যাচাই করে তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়, আর দেরাদুনে ৯২২ জনকে যাচাই করার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ তেহরি, পাউরি, আলমোড়া, নৈনিতালসহ অন্যান্য জেলাতেও অভিযান চালাচ্ছে। এ অভিযানের লক্ষ্য হলো "দেবভূমির পবিত্র ভাবমূর্তি" অক্ষুণ্ণ রাখা। তিনি আরও জানান, এ অভিযানে গ্রেপ্তার হওয়া একজন ব্যক্তি ছিলেন বাংলাদেশের নাগরিক, যিনি গত আট বছর ধরে ভুয়া কাগজপত্রের সহায়তায় সেলাকুই এলাকায় একজন বাঙালি চিকিৎসক ‘অমিত কুমার’ পরিচয়ে বসবাস করছিলেন।

অন্যদিকে, কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা ইফরাজ আহমেদকে লোলুকে সেলাকুই থেকে গ্রেপ্তার করা হয়। তিনি তার ধর্ম গোপন রেখে দিল্লির এক ধনী ব্যক্তি ‘রাজ আহুজা’ পরিচয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১০

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১১

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৩

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৪

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৫

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৭

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৯

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

২০
X