রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১১

নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলা। ছবি : সংগৃহীত
নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলা। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার মো. লাল মিয়া মৃধার ছেলে মো. হিরু মৃধা (৪০), পৌর শহরের দেওয়ানপাড়ার আবজাল সরদারের ছেলে শাফিন সরদার (১৯), জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২), কাজীপাড়ার আরিফ কাজীর ছেলে অপু কাজী (২৫) এবং উজানচর দিরাজতুল্লা মৃধাপাড়ার মৃত আক্কাছ মৃধার ছেলে মাসুদ মৃধা (২৯), গোয়ালন্দ মৃর্ধা ডাঙ্গী এলাকার মকলেছুর রহমানের ছেলে মো. হায়াত আলী মৃর্ধা (২৯) ও মাল্লাপট্টি এলাকার শওকত সরদারের ছেলে মো. জীবন সরদার (২২), গোয়ালন্দ পৌরসভার আদর্শগ্রামের ছালামের ছেলে বিল্লু, মাল্লাপট্টি এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম শুভ (১৭), নতুন পাড়া মাল্লাপট্টি এলাকার মো: শওকত সরদারের ছেলে মো: জীবণ সরদার (২২), ফরিদপুরের ডিগ্রীরচর বারখাদা এলাকার মো. নিজামউদ্দিন সরদারের ছেলে মোহাম্মদ ফেরদৌস সরদার (৩৬),

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম কালবেলাকে বলেন, নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তাদের আমরা গ্রেপ্তার করেছি। আরও ভিডিও ফুটেজ পর্যালোচনা চলছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পুলিশ বাদী হতে পারে, সেক্ষেত্রে এজাহার দুর্বল হতে পারে। আমরা এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। নিহতের পরিবারের পক্ষ থেকে আজ বিকেলে আসার কথা বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X