চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পিন্টু হত্যা : কিলার দেলুসহ ৭ আসামি রিমান্ডে

চট্টগ্রামে পিন্টু হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে পিন্টু হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় আব্দুল আল মনির পিন্টু হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামিকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এ আদেশ দেন।

বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী তারিকুল ইসলাম কালবেলাকে নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, এ মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলুকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন বিচারক। মো. আলম, মো. মহিউদ্দিন ওরফে গোলাপ এবং হাসান ওরফে কিরিচ হাসানকে ২ দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। অন্যদিকে মোবারক হোসেন বাপ্পী, মো. শাহীন ও মো. কামরুল ইসলামকে ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ থানার এসআই মো. রমিজ উদ্দিন আদালতে দাখিল করা আবেদনে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা। হত্যায় কারও ইন্ধন বা কন্ট্রাক্ট কিলিংয়ের বিষয় জড়িত কিনা, তা জানতেই আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পাশাপাশি হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, পলাতক আসামিদের শনাক্ত এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের স্বার্থেও তাদের রিমান্ড জরুরি।

গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে আলীনগর এলাকায় রমিজ সওদাগরের দোকানের সামনে পিন্টুকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী হোসনে আরা আক্তার রেশমী বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলাটি থানায় নথিভুক্ত হয় ৩০২/৩৪ ধারায়।

আসামিরা হলেন বার্মা কলোনির দেলোয়ার হোসেন দেলু ও জাহিদ হোসেন জাহিদ, আমিন কলোনীর আলম, হিলভিউ এলাকার মহিউদ্দিন ও হাসান, পূর্ব মোহাম্মদনগর এলাকার আলমগীর হোসেন, নবীনগর এলাকার লিজন এবং বাস্তহারা এলাকার জিবনী বাবু।

পুলিশের ভাষ্য, আসামিরা এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও গাঁজা ব্যবসাসহ নানা অপরাধে জড়িত। নিহত পিন্টুর সঙ্গে তাদের শত্রুতা ছিল। আগেও তাকে একাধিকবার হুমকি ও মারধর করা হয়েছে বলে এজাহারে অভিযোগ উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X