চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু : কাভার্ডভ্যানের চালক গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রামের সিটি গেট এলাকায় কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় কাভার্ডভ্যানচালক সিয়াম খানকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্প এলাকা থেকে র‍্যাব-১১ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সিয়াম বরিশালের সদর উপজেলার আস্তাকাঠি এলাকার বাসিন্দা।

গত ১৮ আগস্ট ভোরে চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে মাছ আনার জন্য চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে যাচ্ছিল একটি পিকআপভ্যান। পথে সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় সেটি। সংঘর্ষে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে কাভার্ডভ্যানের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলে তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন অজিত দাস (৩৫), আকাশ দাস (২৬), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও পিকআপচালক মো. সোহাগ (৩২)। তারা সবাই সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় আহত চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

র‍্যাব জানায়, সিয়াম নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দুর্ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সিয়াম নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রামের আকবর শাহ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১০

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১১

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১২

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৩

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৪

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৫

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৬

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৭

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৮

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১৯

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

২০
X