চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের সেবায় ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান চসিক মেয়রের

মিমি সুপার মার্কেটের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত শারদীয় উৎসব-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
মিমি সুপার মার্কেটের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত শারদীয় উৎসব-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ব্যবসা শুধু লাভ-ক্ষতির অঙ্ক নয়; এটি সমাজ ও জনগণের সেবারও বড় একটি ক্ষেত্র। তাই ব্যবসায়ীদের জনগণের সেবায় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, ব্যবসা দীর্ঘমেয়াদি শ্রম, ত্যাগ ও ধৈর্যের বিষয়। সাময়িক সাফল্য বা মন্দার কারণে যদি ব্যবসায়ীরা পিছিয়ে যান, তবে তা টিকিয়ে রাখা সম্ভব নয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নগরীর মিমি সুপার মার্কেটের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত শারদীয় উৎসব-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, ব্যবসায়ী সমাজ সবসময়ই সমাজের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অতীতে চিকিৎসা বা অন্য কোনো প্রয়োজনে ব্যবসায়ী সমাজের কাছে গিয়েছি, তারা কখনো ফিরিয়ে দেননি। তাই আমি বিশ্বাস করি, এ সম্পর্ক আজীবন অটুট থাকবে।

নিজের পারিবারিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে মেয়র বলেন, নিউ মার্কেটসহ চট্টগ্রামের বিভিন্ন মার্কেটের সঙ্গে আমাদের সম্পৃক্ততা ছিল। একসময় আমার পরিবারও সরাসরি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তাই আমি জানি, ব্যবসা কখনোই হাল ছেড়ে দেওয়ার বিষয় নয়। এটি টিকে থাকে শ্রম, ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে।

তিনি আশা প্রকাশ করে বলেন, চার দশকের এ উদযাপন সফলতার প্রতীক। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে। মিমি সুপার মার্কেটসহ চট্টগ্রামের অন্যান্য বাজার আরও প্রাণবন্ত হয়ে উঠবে। এতে চট্টগ্রামবাসীর চাহিদা পূরণ হবে এবং স্থানীয় অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মিমি সুপার মার্কেট কার্যকরী পরিষদের সভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি এ কে এম আব্দুল হান্নান আকবর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসহাক, প্রচার ও দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম চৌধুরী, মেয়রের ক্রীড়া প্রতিনিধি আবদুল আহাদ রিপন, সমাজ কল্যাণ সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কাজল বনিক, সদস্য পিংকু পাল, মো. ফারুক হোসেন, নুরুল কবিরসহ দোকান মালিক ও কর্মচারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X