মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ডাইনিংয়ে টয়লেটে লুকিয়ে জীবন ফিরে পেয়েছি : সার্জেন্ট রাসেল

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট রাসেল। ছবি : কালবেলা
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট রাসেল। ছবি : কালবেলা

ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চলমান মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি সহিংস রূপ নেয়।

এক পর্যায়ে উপজেলা পরিষদ কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা অফিসার্স ক্লাব, হাইওয়ে থানা ও পৌরসভায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা।

সরেজমিনে দেখা গেছে, বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে দুপুর ১টার দিকে বিভিন্ন এলাকা থেকে এসে কয়েক হাজার জনতা লাঠিসোঁটা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল নিয়ে যোগ দিতে যায়। অবরোধে বাধা দিলে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় তারা।

হামলার কবলে পড়া ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট রাসেল তার জীবন ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, আন্দোলনকারীরা এক থেকে দেড় হাজার হাইওয়ে থানায় একসঙ্গে হামলা চালায়, আমাদের দুতলা ভবনের প্রতিটি কক্ষ লন্ডভন্ড করে দিয়েছে। টয়লেটের কমোড প্যান পর্যন্ত ভেঙে ফেলেছে। এমন আক্রমণাত্মক কর্মকাণ্ড জীবনে কোনো দিন দেখিনি। সবার হাতে ছিল বড় বড় রামদা আর বাঁশের লাঠি। আমাদের ডাইনিং রুমের গোপন টয়লেট ছিল। সেই টয়লেটের ভেতরে ঢুকে আন্দোলনকারীদের কবল থেকে রক্ষা পেয়েছি। আমাদের মাঝে এখনো আতঙ্ক কাটেনি, মনে হয়েছে যেন নতুন জীবন ফিরে পেয়েছি।

রাসেল আরও জানান, থানার প্রতিটি গাড়ি, অফিসারদের সব মোটরসাইকেল ভেঙে চুরমার করে দিয়েছে। আমাদের রেকার গাড়িটি পর্যন্ত ভেঙে ফেলেছে। তিনি জানান, ঢাকা-খুলনা মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক, প্রতিনিয়ত ২-১ জন করে সড়ক দুর্ঘটনায় নিহত হন। এখন যদি সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হন তাহলে আমাদের যাওয়া কোনোমতেই সম্ভব না। কারণ আমাদের সব গাড়ি ভেঙে ফেলেছে, আমরা কীভাবে রাস্তায় ডিউটি করব? আমাদের কী অপরাধ ছিল- আমাদের উপর আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে তাণ্ডব চালাবে, আমাদের বোধগম্য এখনো তার উত্তর পাইনি।

এদিকে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, নতুন করে জীবন ফিরে পেয়েছি। আমাদের থানার বড় আটটি গাড়িসহ সর্বনিম্ন ২০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমরা এখন পঙ্গু। আমাদের কী দোষ ছিল এভাবে আক্রমণ করবে।

অন্যদিকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ইউএনও কার্যালয়ের কিছু অংশে ভাঙচুর করা হয়েছে। নির্বাচন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X