তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

নৌকায় ফুর্তি, অশ্লীলতার অভিযোগে আটক ১৪

সিরাজগঞ্জে অশ্লীলতার অভিযোগে আটক ১৪। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে অশ্লীলতার অভিযোগে আটক ১৪। ছবি : কালবেলা

চলনবিলে নৌকার মধ্যে অশ্লীলতায় জড়িত থাকার অভিযোগে চার নারী, ১০ যুবকসহ ১৪ জনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলো- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে মো. রাশিদুল ইসলাম (৩০), চাচকৈর গ্রামের মৃত জমিন মোল্লার ছেলে মো. ছাবলু মোল্লা (৪২), বামনকোলার গ্রামের মো. সানোয়ার হোসেন প্রামাণিকের ছেলে মো. সেলিম প্রামাণিক (৩৩), মশিন্দা কান্দিপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. আজাদুল ইসলাম (৩৩), মৃত রিফাত আলীর ছেলে মো. জামাল হোসেন (৩৯), মো. আলতাফ প্রামাণিকের ছেলে মো. বাবু প্রামাণিক (২৭), মো. খয়বর আলীর ছেলে মো. ছাবলু হাসান (৩১), মৃত আহম্মদ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (২৮), মৃত মিরাজ মোল্লার ছেলে মো. বাচ্চু মোল্লা (৪০), চাচকৈর খামার নাচকৈর গ্রামের মো. আব্দুস ছামাদের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৮), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের মো. নওশাদ আলীর মেয়ে মোছা. নুপুর আক্তার (২২), টাঙ্গাইল জেলা মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের মো. মোজাহিদ আলীর মেয়ে মোছা. মারিয়া খাতুন (১৯), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ঝিনাই গ্রামের মো. আসাদ আলীর মেয়ে মোছা. আসমা খাতুন (২৫) ও মোছা. আয়শা আক্তার (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার একদল যুবক চারজন নারীকে ভাড়া করে এনে নৌকায় ফুর্তি করতে বের হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ধামাইচ এলাকায় এ অভিযান চালায়। এ সময় একটি নৌকায় গান বাজনাসহ অশ্লীলতা চলছিল। পুলিশ নৌকায় অভিযান চালিয়ে ১০ জন যুবক, ৪ জন নারী ও নৌকার মাঝি এবং সহকারীকে আটক করে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরই বর্ষা মৌসুমে চলনবিল অঞ্চলে নৌকা ভ্রমণের নামে বিভিন্ন অঞ্চল থেকে নারী এনে নৌকায় আনন্দ ফুর্তিতে মেতে ওঠে উঠতি যুবকরা। চলে মাদক সেবন ও দেহ ব্যবসা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X