রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দিনদুপুরে ব্যবসায়ীর টাকার ব্যাগসহ মোটরসাইকেল ছিনতাই

রাজশাহী মহানগরীতে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের সিটিটিভি ফুটেজ (লাল বৃত্তে ছিনতাইকারীরা)। ছবি : কালবেলা
রাজশাহী মহানগরীতে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের সিটিটিভি ফুটেজ (লাল বৃত্তে ছিনতাইকারীরা)। ছবি : কালবেলা

রাজশাহী মহানগরীতে প্রকাশ্যে এক ব্যবসায়ীর মোটরসাইকেল থামিয়ে অতর্কিত হামলা চালিয়ে টাকার ব্যাগ ও মোটরসাইকেল ছিনতাই করেছে একদল সন্ত্রাসী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের আলিগঞ্জ এলাকার পিঁয়াজের মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম মো. চাঁদ (৩৮)। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন মালদা কলোনীর বাসিন্দা মজিবুর রহমানের ছেলে এবং নগরীর শাহ মখদুম থানা মোড় এলাকায় এসআর ট্রেডার্স নামের একটি হার্ডওয়্যার দোকানের স্বত্বাধিকারী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ব্যবসায়িক কাজ শেষে প্রায় সাড়ে ১২ লাখ টাকা কালেকশন করে কাশিয়াডাঙ্গা থেকে নিজ প্রতিষ্ঠানের পথে ফিরছিলেন মো. চাঁদ। পথে আলিগঞ্জের পিঁয়াজের মোড়ে পৌঁছালে স্থানীয় কয়েকজন যুবক তার মোটরসাইকেল থামিয়ে দাঁড় করায়। তারা প্রথমে মোটরসাইকেলের চাবি নিয়ে নেয় এবং অল্প দূরে সরিয়ে নেওয়ার পর বাঁশের লাঠি দিয়ে চাঁদের মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ছিনতাইকারীরা চেঁচামেচি করে তিনি ‘দুর্ঘটনায় পড়েছে’ বলে চালাতে থাকে। আশপাশের লোকজন এগিয়ে এলে দ্রুত তারা টাকার ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন মো. চাঁদ বলেন, ‘কাশিয়াডাঙ্গা থেকে টাকা কালেকশন করে ফিরছিলাম। পথেই তিন যুবক আমার মোটরসাইকেল থামিয়ে চাবি নিয়ে নেয়। আমি কারণ জানতে চাইলে তারা হামলা চালায়। এক পর্যায়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে দেখি হাসপাতালে শুয়ে আছি। আমার কাছে থাকা সাড়ে ১২ লাখ টাকা ও মোটরসাইকেল নিয়ে তারা পালিয়েছে। ছিনতাইকারীদের আমি চিনতে পারিনি। তারা এমনভাবে মাথায় আঘাত করেছে আমার নাক দিয়ে অঝরে রক্ত ঝরছে।’

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবক প্রথমে ব্যবসায়ীকে থামতে ইঙ্গিত দেন। তিনি থামলে মোটরসাইকেলের সামনে দাঁড়িয়ে চাবি ছিনিয়ে নেন। পরে মাথায় লাঠি দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে কয়েক দফা আঘাত করেন। কিছুক্ষণ পর আশপাশের লোকজন দৌড়ে এলে তারা দ্রুত টাকার ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ হয়নি।

পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমানকেও একাধিকবার কল করা হলে তিনিও ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১০

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১১

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১২

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৩

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৪

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৭

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৮

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

২০
X