খুলনা ব্যুরো
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় বিএনপি নেতার বাড়িতে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি পারভেজ মল্লিকের

শেখ আবু হোসেন বাবুর সঙ্গে পারভেজ মল্লিক। ছবি : সংগৃহীত
শেখ আবু হোসেন বাবুর সঙ্গে পারভেজ মল্লিক। ছবি : সংগৃহীত

খুলনায় জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক। এ সময় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।

বুধবার (১৭ অক্টোবর) তিনি রূপসার আইচগাতীতে অবস্থিত বাবুর বাড়িতে গিয়ে হামলার ঘটনা ও সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

জানা গেছে, মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ৮টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা বাবুর বাড়ির সামনে অবস্থান নেয়। পরে পাঁচজন যুবক বাড়ির ভেতরে প্রবেশ করে দুটি ককটেল নিক্ষেপ করে এবং পালানোর সময় আতঙ্ক সৃষ্টি করতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় বাড়ির ভেতরে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

দলীয় নেতাকর্মীরা জানান, স্ট্রোকের কারণে দীর্ঘদিন বিদেশে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি সক্রিয় রাজনীতিতে ফিরেছেন শেখ আবু হোসেন বাবু। এরই মধ্যে তার বাড়িতে এ হামলার ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

ঘটনার নিন্দা জানিয়ে পারভেজ মল্লিক বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতার বাড়িতে এ ধরনের ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পাবে। একইসঙ্গে তিনি আবু হোসেন বাবু ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১০

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১১

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১২

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৩

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৪

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৫

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৭

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৮

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৯

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

২০
X