স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

পাইক্রফটের ক্ষমা চাওয়ার ভিডিও প্রকাশ করল পিসিবি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ২০২৫–এ ভারত–পাকিস্তান ম্যাচের পর হ্যান্ডশেক বিতর্ক ঘিরে চলা উত্তাপের মাঝেই নতুন দৃশ্যপট। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ক্ষমা প্রার্থনার ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ভিডিওতে দেখা যায়, পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা, দলের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন ও ম্যানেজার নবীদ আকরাম চীমার সঙ্গে আলোচনায় বসেছেন পাইক্রফট। সেখানে উপস্থিত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার অব ক্রিকেট ও সাবেক পিসিবি সিইও ওয়াসিম খানও।

পিসিবির ভাষ্যমতে, ১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচে করমর্দন বাতিলের ঘটনাকে পাইক্রফট “ভুল বোঝাবুঝির ফল” হিসেবে ব্যাখ্যা করেছেন এবং পাকিস্তান দলের কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে আইসিসি এ বিষয়ে তদন্তে আগ্রহ দেখিয়েছে।

এই ঘটনাকে ঘিরে পিসিবি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পাইক্রফটের অপসারণ দাবি করেছিল। তবে আইসিসি তাকে দায়ী না করে বরং দায়িত্বে বহাল রাখে।

এরই মধ্যে আজ রাত ৯টা ৩০ মিনিটে শুরু হয়েছে পাকিস্তান–ইউএই ম্যাচ। টসে জিতে বোলিং বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সুপার ফোরে টিকে থাকার জন্য দু’দলের জন্যই ম্যাচটি বাঁচা–মরার লড়াই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১১

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১২

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৩

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৪

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৫

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৬

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৭

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৯

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

২০
X