কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিস্কুট-পানীয় বিতরণের অভিযোগ গকসুর জিএস প্রার্থীর বিরুদ্ধে 

বিস্কুট-পানীয় বিতরণের অভিযোগ গকসুর জিএস প্রার্থীর বিরুদ্ধে 

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে গিয়ে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, জিএস পদপ্রার্থী আফসানা মিমি নির্বাচনী আচরণবিধি অমান্য করে বিভিন্ন সময়ে ক্লাসরুমে ভোট চাইতে গিয়ে ভোটারদের মাঝে কোমল পানীয় ও বিস্কুট বিতরণ করেছেন। কিন্তু নির্বাচনী আচরণবিধি ধারা ১০ (ঙ)-তে উল্লেখ আছে, নির্বাচনী প্রচারণার জন্য কোথাও কোনো রূপ ক্যাম্প, প্যান্ডেল করা যাবে না। ভোটারদের কোনো রূপ কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা উপঢৌকন প্রদান করতে পারবেন না।

এ বিষয়ে অভিযুক্ত আফসানা মিমি বলেন, আমি বিভিন্ন ডিপার্টমেন্টে গেছি এমন না। আজ রাজনীতি প্রশাসন বিভাগে গিয়েছিলাম যেখানে অনেক পূর্বপরিচিত শিক্ষার্থী ছিলেন। তারা খাইতে চাওয়ার কারণে এই ব্যবস্থা।

তিনি আরও বলেন, মেসে গেলে তো খাওয়ানো লাগে, আমিও করতেছি। অনেকেই তো সেগুলা করছে।

এ বিষয়ে রিটার্নিং অফিসারের দপ্তর জানায়, ইতোমধ্যে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। যাচাই-বাছাই করে অভিযোগের ভিত্তিতে আমরা যথাযথ পদক্ষেপ নিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X