সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় আগুনে নিঃস্ব তিন পরিবারের পাশে তারেক রহমান

আগুনে পুড়ে নিঃস্ব পরিবারকে আর্থিক সহায়তা। ছবি : কালবেলা
আগুনে পুড়ে নিঃস্ব পরিবারকে আর্থিক সহায়তা। ছবি : কালবেলা

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার‘-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ওই তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাবগ্রামের নিঃস্ব তিনটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যদের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তাও পৌঁছে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন—বিএনপির মিডিয়া সেলের রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন এবং বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।

গত ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনে ওই তিনটি পরিবারের বাড়িঘর ভস্মীভূত হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X