নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পরাজিত শক্তি কোনো ষড়যন্ত্র করলে আমরা রুখে দেব : দুলু

নাটোর পৌর পূজা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোর পৌর পূজা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোনো ষড়যন্ত্র করে, আমরা বিএনপি নেতাকর্মীরা সেটা রুখে দেব।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আলাইপুর বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর পৌর পূজা পরিষদ আয়োজিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

দুলু বলেন, আমরা বিশ্বাস করি যখনই পূজা আসে- সেটা দুর্গাপূজা হোক বা সরস্বতী পূজা তখনই প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে। আমি আপনাদের এটুকু বলতে চাই- ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে আমরা বিএনপি নেতাকর্মীরা সব সম্প্রদায়ের পাশে আছি। আপনাদের পাশে থাকার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছেন। আপনাদের জান-মাল রক্ষা করবে বিএনপি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সস্পাদক সুব্রত সরকার, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ দলের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১০

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১১

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১২

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৩

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৪

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৫

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৬

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৭

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৮

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৯

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

২০
X