সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ এএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার মো. আফজাল হোসেন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মো. আফজাল হোসেন। ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ইয়ারপুর ইউনিয়নের এক ইউপি সদস্য মো. আফজাল হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জিরাবো এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আফজাল হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আফজাল হোসেন আশুলিয়ার জিরাবোর কুন্ডলবাগ এলাকার মৃত আলহাজ জমির আলীর ছেলে। তিনি গত বছরের ৫ আগস্টের আগে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলায় আসামি আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X