রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৪৯

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনার সঙ্গে যুক্ত আরও ৬২৪ জনকে আটক করা হয়েছে।

এতে আরও বলা হয়, অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় তৈরি এলজি, ১টি কুড়াল, ১টি লোহার মদা এবং ১টি কার্তুজের খোসা। এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১৫-২০ জন যুবক ব্যানার হাতে হঠাৎ মিছিলে যোগ দেন। তারা প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করার পর ব্যানার গুটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।

আটককৃতরা হলেন- জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ১১ জনকে আটক করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X