মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সংবিধানের তো কোনো দোষ নেই : জাহিদ হোসেন

মৌলভীবাজারে পৌর বিএনপির সম্মেলনে বক্তব্য দেন এ জেড এম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
মৌলভীবাজারে পৌর বিএনপির সম্মেলনে বক্তব্য দেন এ জেড এম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আজ অনেকেই বলছেন পিআর ছাড়া নাকি নির্বাচন হবে না এবং পিআর ছাড়া নাকি শাসক স্বৈরাচার হয়ে যাবে। সংবিধানের তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে যারা রাতের ভোট দিনে করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে পৌর বিএনপির সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, জনগণকে দেশের মালিক মনে না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য আর প্রশাসন আর বিচার বিভাগের কিছু মানুষকে কবজা করে দেশ শাসনের চেষ্টা করেছেন। দেশটাকে নিজেদের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহারের চেষ্টা করেছেন। দোষ তো তাদের, সংবিধানের নয়।

তিনি বলেন, সংবিধানে তো খুব ভালো ভালো কথা লেখা ছিল। সংবিধান স্বৈরাচার হতে বলেনি। জনগণের ভোটের যাদের প্রয়োজন পড়েনি, সেই মানুষগুলো নিজেরা কর্তৃত্ববাদী হয়েছেন। স্বৈরাচর হিসেবে নিজেদের আবিভূত করেছেন। কাজেই স্বৈরাচর যদি রুখতে হয় রাজনৈতিক যে মানসিকতা, রাজনৈতিক যে কালচার সেটার মধ্যে পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, পিআর চান খুব ভালো কথা। পিআরের কথা বলে জনগণের কাছে যান। জনগণকে বুঝান, জনগণ মেনে নিলে আলহামদুলিল্লাহ। জনগণ যে রায় দেবে, সবাই মেনে নেবে। যখন ঐকমত্য কমিশন সবার সঙ্গে কথা বলছে, ওই সময় আপনারা রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে চলে গেলেন। আপনারা কি সংঘাতের দিকে যেতে চান। আলোচনার টেবিলকে কি অবিশ্বাস করতে চান। নাকি অন্য কিছু চান।

এ সময় মৌলভীবাজার পৌর বিএনিপর আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন। সম্মেলনে জেলা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X