কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ৫০০ পরিবারের মাঝে দোস্ত এইডের খাদ্য সহায়তা

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির খাদ্য সহায়তা। ছবি : কালবেলা
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির খাদ্য সহায়তা। ছবি : কালবেলা

নালিতাবাড়ীতে ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সংস্থাটি জানিয়েছে, প্রতিটি খাদ্য প্যাকেটে ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, লবণ ও নিত্যপ্রয়োজনীয় মশলা বিতরণ করা হয়েছে। প্রায় ৪৫ কেজি ওজনের এসব খাদ্য সামগ্রী একটি পরিবারের কয়েক সপ্তাহের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে এবং সংকটকালে উপকারভোগীদের দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান গোলাম কিবরিয়া (ভিপি), নালিতাবাড়ী দারুল ইসলাম ট্রাস্টের সভাপতি মাওলানা আফসার উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও নালিতাবাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকাম হীরা, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন, নালিতাবাড়ী শিক্ষক সমিতির সাবেক সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম।

প্রধান অতিথি ফারজানা আক্তার ববি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, বরং একটি মানবিক কর্তব্য। দোস্ত এইডের কার্যক্রম প্রমাণ করে, আন্তরিক ইচ্ছা থাকলে সমাজ পরিবর্তনে অনেক কিছু করা সম্ভব। আজকের এই উদ্যোগ নালিতাবাড়ীর অসংখ্য পরিবারের জন্য আশার আলো হয়ে এসেছে।

সভাপতির বক্তব্যে কহিনুর আলম চৌধুরী বলেন, আমরা সাময়িক সাহায্যের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি সমাধানে বিশ্বাস করি। শিক্ষা, স্বাস্থ্য, টেকসই জীবিকা, বিশুদ্ধ পানি ও সামাজিক উন্নয়ন— সব ক্ষেত্রেই আমরা কাজ করছি। ইতোমধ্যে রিকশা বিতরণ, শীতবস্ত্র প্রদান, ছানি অপারেশন, হুইলচেয়ার বিতরণসহ অসংখ্য প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হয়েছে। ভবিষ্যতেও দরিদ্র মানুষের জীবনে টেকসই পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।

বিশেষ অতিথি গোলাম কিবরিয়া (ভিপি) বলেন, নালিতাবাড়ী উপজেলায় দোস্ত এইড নিয়মিতভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এর আগে খাদ্য সহায়তা, টিউবওয়েল, ডিপ টিউবওয়েল ও অজুখানা স্থাপন, কুরবানির মাংস বিতরণসহ নানা উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আরও কিছু প্রকল্প এখনো চলমান রয়েছে। আজকের এই আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ, যা দরিদ্র জনগণের জন্য বাস্তব উপকার বয়ে আনছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিথিরা উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

সহায়তা গ্রহণ শেষে সুবিধাভোগীরা বলেন, এই সহায়তা আমাদের পরিবারকে বড় ধরনের সংকট থেকে রক্ষা করেছে। আমরা দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাদের শক্তি দিন, যেন তারা সবসময় অসহায় মানুষের পাশে থাকতে পারে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংগঠনটি ইতোমধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন, প্রতিবন্ধী পুনর্বাসন, জরুরি ত্রাণ সহায়তা, গৃহ ও মসজিদ নির্মাণসহ নানামুখী প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X