মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

তরুদের স্বপ্ন দেখাল খুলনার ‘এলিভেটপে বিটপা কনফারেন্স’

এলিভেটপে বিটপা কনফারেন্সে অংশগ্রহণকারী তরুণরা। ছবি : কালবেলা
এলিভেটপে বিটপা কনফারেন্সে অংশগ্রহণকারী তরুণরা। ছবি : কালবেলা

তরুণ প্রযুক্তিপ্রেমী, উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সারদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে খুলনায় অনুষ্ঠিত ‘এলিভেটপে বিটপা কনফারেন্স-২০২৫’। দিনব্যাপী আয়োজিত এ কনফারেন্সটি তরুণদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ প্রযুক্তি বিশ্বের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ কনফারেন্সটি আয়োজন করেছে বাংলাদেশ আইটি প্রফেশনাল অ্যাসোসিয়েশন (বিটপা)।

স্পনসর হিসেবে ছিল এনআরবি ব্যাংক। এ ছাড়াও সার্বিক সহযোগীতায় ছিল এনসেভ, রিচটেক, স্যাটিসফাই হোস্ট, উম্মাহোস্ট, হেইবস এআই। প্রায় ৮০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে দিনভর অনুষ্ঠিত সেশনগুলোতে বক্তারা প্রযুক্তির বিভিন্ন খাত নিয়ে আলোচনা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ কালচার, ইউএক্স ডিজাইন, সাইবার নিরাপত্তা এবং উদ্ভাবনী প্রযুক্তি ছিল আলোচনার মূল বিষয়।

কনফারেন্সের উদ্বোধনী বক্তব্যে বিটপা সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের আইটি খাতে তরুণদের অবদানই আমাদের শক্তি। এ প্রজন্ম যদি প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠে, তবে বাংলাদেশ আগামী দশকে বিশ্বমানের আইটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আজকের কনফারেন্সে খুলনার তরুন-তরুণীরা দেশ সেরা অনলাইন এক্সার্টদের সান্নিদ্ধ্যে তাদের মেধাকে আরও দক্ষ ও শক্তিশালী করতে পারবে।

জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্ব রাফায়েত রাকিব তরুণদের উদ্দেশ্যে বলেন, আজকের তরুণরাই আগামী দিনের আইটি লিডার। নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তারা শুধু নিজেদের নয়, গোটা দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে।

কনফারেন্স শেষে অংশগ্রহণকারীরা জানান, তারা নতুন উদ্যম ও আত্মবিশ্বাস নিয়ে ফিরে যাচ্ছেন। তরুণরা তাদের মতামতে বলেন, এ ধরনের কনফারেন্স শুধু শিখতে নয়, নিজের ভেতরে লুকিয়ে থাকা স্বপ্ন ও সাহস জাগিয়ে তোলে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাহিদ হাসান কাওসার, অলতামিশ নাবিল, রাফায়াত রাকিব, রিফায়েত রিফাত, মুহিব্বুর রশিদ, আনাম আহমেদ, ফয়সাল জাফরী, নাজমুল হাসান, রাজু সাহা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X