ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

দাগনভূঞার উপজেলার সিলোনীয়া বাজার। ছবি : কালবেলা
দাগনভূঞার উপজেলার সিলোনীয়া বাজার। ছবি : কালবেলা

ফেনীতে দাগনভূঞায় মো. আজাদ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পাঁচ লাখ টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার সিলোনীয়া বাজারের চানপুর রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিলোনীয়া বাজারের আজাদ স্টোরের মালিক মোহাম্মদ আজাদ দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাজারসংলগ্ন চানপুর রোডের চেনু মাস্টার বাড়ির সামনে তাকে ছিনতাইকারীরা মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে আজাদের ঘাড়ে, মাথায়, হাতেসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়।

বাজারের ব্যবসায়ী ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন কালবেলাকে বলেন, সিলোনীয়া বাজারে অতীতে এমন ঘটনা ঘটেনি। এটি ব্যবসায়ীদের জন্য মারাত্মক হুমকি। বাজারের ব্যবসার পরিবেশ নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে ব্যবসায়ীদের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, আমরা ব্যবসায়ী সমাজ অবিলম্বে আমাদের ব্যবসায়ী ভাইয়ের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

মোশারফ নামের এক ব্যবসায়ী বলেন, বাজারটি সন্ত্রাসী-মাদকবাজদের অভয়ারণ্য হয়ে উঠছে। সিলোনীয়া বাজার ঘিরে রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে উঠছে হায়েনার দল। দ্রুত এদের আইনের আওতায় এনে কঠোর শান্তির ব্যবস্থা করা না গেলে বাজারটি খালি হয়ে যাবে।

দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। ব্যবসায়ীর ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনার রহস্য দ্রুত উন্মোচিত হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১০

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১১

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১২

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৩

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৪

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৫

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৬

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৭

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৮

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৯

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

২০
X