সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিএনপির ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাতক্ষীরায় জামায়াতে যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়। ছবি : কালবেলা
সাতক্ষীরায় জামায়াতে যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়। ছবি : কালবেলা

সাতক্ষীরার ফিংড়ীতে বিএনপির ১৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ব্যাংদহা কাছারিবাড়ি জামে মসজিদে সিরাতুন্নবী মাহফিল শেষে তারা দলে যোগ দেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

ফিংড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. আবু সালেকের নেতৃত্বে যোগদানকারীদের মধ্যে আছেন—মো. আবুল কালাম, মো. আ. সবুর, মো. হানিফ হোসেন, মো. নূর ইসলাম, মো. উজ্জ্বল হোসেন, মো. সেলিম হোসেন, মো. ইব্রাহিম (বাবু), মো. ইনামুল হক, মো. আব্দুল কালাম, মো. আবু সালেক, মো. হযরত আলী, মো. কুরবান আলী, মো. মোতালেব, মো. রুহুল কুদ্দুস ও মো. আফজাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলামসহ উপজেলা ও স্থানীয় নেতারা।

সদ্য জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীরা জানান, ইসলামী নীতি-আদর্শ ও শাসনব্যবস্থায় আস্থা রেখেই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানের শেষে নতুন নেতাকর্মীরা ইসলামের সঠিক শিক্ষা প্রচার ও সামাজিক সম্প্রীতি রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X