খুলনা ব্যুরো
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সমন্বয়কের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি

সাজিদুল ইসলাম বাপ্পি। ছবি : সংগৃহীত
সাজিদুল ইসলাম বাপ্পি। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সাবেক সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। ৭২ ঘণ্টার মধ্যে এই চাঁদার টাকা পরিশোধ না করলে তাকে হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাপ্পির বাবা মো. লাভলু গাজীকে কল করে ছেলের প্রাণনাশের এই হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি শনিবার মহানগরীর খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার বাবাকে হোয়াটসঅ্যাপে ফোন করে ৭২ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা পৌঁছে দিতে বলে। অন্যথায় ৭২ ঘণ্টা পর ছেলের লাশ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ সময় ওই দুষ্কৃতকারী আরিফ এবং মাহাবুবের মতো করে একই কায়দায় হত্যা করবে মর্মে হুমকি প্রদান করে। তাদের পরিচয় জানতে চাইলে তারা তাদের কোনো পরিচয় দেয়নি।

বাপ্পি বলেন, কদিন আগেও আমরা যে রাষ্ট্রের নিরাপত্তা দিয়েছি আজ সেই রাষ্ট্রের কাছেই নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে আকুতি জানাচ্ছি।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিনুজ্জামান বলেন, সাজিদুল ইসলাম বাপ্পির প্রাণনাশের হুমকিদাতা ব্যক্তির পরিচয় তথ্যপ্রযুক্তির সাহায্যে শনাক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X