চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। পুরোনো ছবি
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। পুরোনো ছবি

চট্টগ্রামে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী সৈয়দাবাদ এলাকায় গ্যাস সিলিন্ডারের একটি গুদামে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে গুদামের মালিক মাহবুব আলম মারা যান। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুজন মারা যান।

মৃতরা হলেন- বৈলতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাহবুব আলম, মো. ইদ্রিস (২৭) ও মো. ইউসুফ (৩০)। তাদের মধ্যে ইদ্রিস চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা। ইউসুফের বাড়ি কক্সবাজার জেলায়, তবে তিনি চন্দনাইশের বৈলতলীতে বসবাস করতেন।

গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই গুদামের মালিক মাহাবুবুল আলমসহ ১০ জন আহত হন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় গুদামটিও পুড়ে যায়। গুদামটিতে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা (রিফিল) হতো বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মুরাদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মরদেহ আনার আইনি প্রক্রিয়া চলমান। শ্রমিকদের লাশ দাফন সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১০

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১১

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১২

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৩

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৪

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৫

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৬

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৭

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৮

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৯

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

২০
X