গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

৯০ বছর বেদখলে থাকা জমি বুঝে পেল মুকসুদপুর থানা

বেদখলে থাকা গোপালগঞ্জের মুকসুদপুর থানার জমি বুঝে পেল পুলিশ। ছবি : কালবেলা 
বেদখলে থাকা গোপালগঞ্জের মুকসুদপুর থানার জমি বুঝে পেল পুলিশ। ছবি : কালবেলা 

প্রায় ৯০ বছরেরও অধিক সময় ধরে বেদখল থাকা গোপালগঞ্জের মুকসুদপুর থানার সাড়ে ৭ শতাংশ জমি অবশেষে বুঝে পেয়েছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) থানার জমি অবৈধভাবে দখল করে ব্যক্তিরা জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে বিকেলে মুকসুদপুর থানা পুলিশ তাদের জমি বুঝে পায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯১৭ সালের পর মুকসুদপুর থানার কার্যক্রম শুরু হয়। এর পর থেকে থানার পাশের পরিত্যক্ত জমিতে আশ্রয় নেয় কয়েকটি পরিবার। এক সময় তারা এক একটি করে দোকানপাট গড়ে তোলে ব্যবসা শুরু করে। বেশ কয়েক বছর আগে থেকে থানা কর্তৃপক্ষ কয়েকবার তাদের জমি ছেড়ে দিতে বলে নোটিশ দেয়; কিন্তু বিগত দিনে তারা জমি ছাড়তে গড়িমসি করে।

সম্প্রতি তাদের সঙ্গে মুকসুদপুর থানা পুলিশ আলোচনা করে জমি ছেড়ে দিতে বললে তারা সোমবার দখল করা জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে বিকেলে থানা পুলিশ তাদের বেদখল থাকা সাড়ে ৭ শতাংশ জমি বুঝে পায়।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আমরা আমাদের জমি দীর্ঘদিন পরে বুঝে পেয়েছি। তারা থানার জমি দখল করে থাকায় আমরা সার্বক্ষণিক নিরাপত্তা ঝুঁকিতে ছিলাম।

তিনি আরও বলেন, যেহেতু তাদের স্থাপনাটি আমাদের থানার সীমানার কোল ঘেঁষে আছে, যার ফলে সীমানা প্রাচীর তুলতে পারছিলাম না। অবশেষে তারা আমাদের জমি আলোচনার পরিপ্রেক্ষিতে স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে। এতে করে আমরা ৯০ বছরেরও অধিক সময় পর আমাদের জমি ফেরত পেলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X