রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ও এনসিপি কত আসনে জিতবে, বললেন নাসীরুদ্দীন

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী নির্বাচনে এনসিপির ১৫০ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, ‘গণঅধিকার পরিষদ একীভূত হচ্ছে এনসিপির সঙ্গে। নিবন্ধন নিয়ে সুখবর আসছে। সাদা শাপলা, লাল শাপলা বা শাপলা প্রতীক চায় এনসিপি। এর বাইরে কোনো প্রতীক এনসিপি চায় না। শাপলা প্রতীক বিধিমালায় না থাকলেও প্রয়োজনে ইসি তা আবার সংযুক্ত করবে। শাপলাই চায় এনসিপি।’

এনসিপির এ নেতা আরও বলেন, ‘১৫০ আসনে এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা আছে। মাঠ জরিপে এমনটাই দেখা গেছে। নারী, সাংবাদিক, সাবেক সেনা কর্মকর্তা, আলেমদের থেকে প্রার্থী দেবে এনসিপি। কয়েকটি নির্বাচনী জোট হচ্ছে। এনসিপি বিএনপি বা জামায়াতের জোটে যাচ্ছে না। সামনে দীর্ঘ লড়াই রয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে লড়াই করে আসা তরুণরা এনসিপির ব্যানারে যোগ দেবে।’

বিএনপির বিষয়ে তিনি বলেন, বিএনপি ৫০ থেকে ১০০টি আসন পেতো। এখন তারও নিচে নেমে যাবে।

নারীরুদ্দীন বলেন, ‘যারা এনসিপির অধীনে আসবে তারা এনসিপির প্রতীক নিয়েই নির্বাচন করবে। দুইটি দলের কারণে নিবার্চনে বিলম্ব হচ্ছে। আপনাদের অনুরোধ জুলাই সনদে দ্রুত সাক্ষর করুন।’

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকবে না বলে জানিয়ে তিনি বলেন, ‘ব্যালট রেভোলিউশন হবে। সকল ধর্ম ও জাতিসত্তা নিয়ে সংসদে যাবে এনসিপি।’

ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এনসিপির অন্যতম শীর্ষ এ নেতা। একই সঙ্গে জুলাই সনদের আইনগত ভিত্তি ও সংস্কারের বিষয়ে এনসিপির অবস্থান তুলে ধরেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, ‘নির্বাচন চায় না বলে এনসিপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে৷ এই নির্বাচনকে গণপরিষদ নির্বাচন-এর আদলে নেওয়া যায় কিনা। আরেকটি গণঅভ্যুত্থান চায় না এনসিপি। বিদেশী শক্তিগুলোর বলয় থেকে মুক্তি পেতে চায় বাংলাদেশ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X