কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনার জামায়াতের প্রতিক্রিয়া

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত
নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম‍্যানহাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিক্রিয়া জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, এটা আমি খুব বিব্রতবোধ করি না এজন্য যে, বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকেই হয়ে আসছিল। যখন কোনো সরকার বা দল সফর করে তখন বিরোধী দলে যে থাকে তারা এখানে এসে স্লোগান দেয়। আমেরিকা একটি ডেমোক্রেটিক দেশ। ১০ থেকে ২০ জন এসে স্লোগান দিতে পারে। ডিম মারতে পারে। তবে এটা নিঃসন্দেহে ব্যাড কালচার।

ডা. তাহের বলেন, এটা খুব ব্যতিক্রমধর্মী এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ ১০ থেকে ২০ জন এসে ডিম মেরে দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ। এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করছে তারা অপমানিত হয়েছে। যারা করছে তারাই কনডেমনড হয়েছে তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে।

তিনি বলেন, কোনো একজন লোক বিদেশে আসবে। একজন লোক পাশে দাঁড়িয়ে ডিম একটা মারবে, এটা যার ওপর মারছে তার এখানে কোনো দায়িত্ব নেই এবং সে অপমানিত হওয়ারও কিছু নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওভার অল পুরা ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম যে, আজকে আমাদের এক জায়গায় দিয়ে গাড়িতে উঠানো হয়েছে, আবার গাড়ি থেকে নামিয়ে নম্বর প্রসেস করা হয়েছে। এগুলো হাইকমিশনের খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা এটা তো কোনো সন্দেহ নেই।

জামায়াতের এ নেতা বলেন, তাদের উচিত ছিল এর আগে আরও অনেক প্রিপারেশন নেওয়া। আমরা দুইটা বড় দলের প্রতিনিধি আসছি এনসিপিসহ। কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসঙ্গে আসলে আওয়ামী লীগের কারও ধারে কাছে আসার সাধ্য ছিল না।

কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দলীয়ভাবে কিছু কর্মসূচি থাকবে। যারা আমাদের জনশক্তি আছে তাদের সঙ্গে আমরা মতবিনিময় করব এবং সব বাংলাদেশিদের নিয়েই এখানে একটা প্রোগ্রাম হবে। দলমতের বাইরে প্রবাসী যারা আছে তাদের নিয়েও মতবিনিময় হবে। নানাভাবে এবং নানা নামে জামায়াতে ইসলামীর যারা এখানে রয়েছে তারা এখানে বেশ কিছু প্রোগ্রাম অর্গানাইজ করেছে। সকল দলমত মিলিয়ে সকল মানুষের একটা গেদারিং করার জন্য আমরা বলেছি। আমরা আশা করি, সেটাও তারা করবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X