স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান ম্যাচের পর নতুন যে সমীকরণ বাংলাদেশের সামনে

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

আরও একটি একপেশে ম্যাচের সাক্ষী হলো এশিয়া কাপ। গ্রুপ পর্বের মতো সুপার ফোরের ম্যাচেও ভারতের কাছে পাত্তা পেল না পাকিস্তান। প্রথম ম্যাচে পরাজয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের সামনে রয়েছে আরও দুই ম্যাচ, যার একটিতে প্রতিপক্ষ বাংলাদেশ।

সুপার ফোরের ম্যাচে মাঠের লড়াইয়ে দাপটের সঙ্গেই জয় পেয়েছে ভারত। পাকিস্তান প্রথমে ব্যাট করে গড়ল নিজেদের সর্বোচ্চ রান (১৭১) ভারতের বিপক্ষে। তবুও শেষ পর্যন্ত তা রইল হারের রেকর্ড ছাড়া আর কিছু নয়। অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস ভর করে ভারত সহজেই ৬ উইকেটে জিতল, হাতে থাকল সাত বল।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জয় পেলেও নেট রানরেটে বেশি এগোতে পারেনি। ১ বল হাতে রেখে ম্যাচ জেতার পর টাইগারদের নেট রান এখন +০.১২১। পাকিস্তানকে হারানো ভারতের নেট রানরেট +০. ৬৮৯। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এখন সমান হলেও নেট রানরেটের দিক থেকে এগিয়ে সূর্যকুমার যাদবের দল।

সুপার ফোরের পরবর্তী ম্যাচে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। বাকি দুটো ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। বাকি দুটির একটি জিতলে কিংবা দুই ম্যাচে হারলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের।

বাংলাদেশ যদি আরও একটি ম্যাচ জিতে সেক্ষেত্রে চলে আসবে নেট রানরেটের হিসাব। আর সেটিতে সমীকরণ মেলাতে পারলেই ফাইনালের টিকিট পেয়ে যাবে লিটন দাসের দল। শেষ দুই ম্যাচ হেরে গেলেও চলে যেতে পারে ফাইনালে। সেক্ষেত্রে ভারতকে পরের দুই ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে ও শ্রীলঙ্কার বিপক্ষে বেশি ব্যবধানে জিততে হবে।

অন্যদিকে পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে অল্প ব্যবধানে। আর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে জিততে হবে অল্প ব্যবধানে সেটা হতে পারে শেষ বলে বা ১ রানের ব্যবধানে। সেক্ষেত্রে ভারতের থাকবে ৬ পয়েন্ট, আর বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২। সেক্ষেত্রে শ্রেয়তর নেট রান রেটে থাকা দল যাবে ফাইনালে। ফলে সুযোগ থাকবে বাংলাদেশেরও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X