স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ছেলে ব্যালন ডি’অর না জেতায় ইয়ামালের বাবার ক্ষোভ

বাবা ও দাদির সঙ্গে ইয়ামাল। ছবি : সংগৃহীত
বাবা ও দাদির সঙ্গে ইয়ামাল। ছবি : সংগৃহীত

প্যারিসের ঝলমলে রাত শেষ পর্যন্ত হতাশার স্মৃতি হয়ে রইল লামিন ইয়ামাল পরিবারের জন্য। কিশোর প্রতিভা টানা দ্বিতীয়বার কোপা ট্রফি জিতলেও, বহুল কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর হাতছাড়া হয় তার। পুরস্কার জেতেন ফরাসি তারকা ওসমান দেম্বেলে। আর এই ফলাফলে ক্ষোভ প্রকাশ করেছেন ইয়ামালের বাবা মুনির নাসরাউই।

প্রথমে সাংবাদিকদের কাছে তিনি তুলনামূলক শান্তভাবেই প্রতিক্রিয়া দেন—‘আগামী বছর ব্যালন ডি’অর আমাদের হবে।’ তবে সময়ের সঙ্গে সঙ্গে রাগ বাড়তে থাকে তার। পরে স্প্যানিশ টেলিভিশন শো এল চিরিংগিতোতে দেওয়া ভিডিও কলে ক্ষুব্ধ নাসরাউই বলেন, ‘আমি ডাকাতি বলব না, তবে এটিকে মানবজাতির প্রতি এক ধরনের নৈতিক ক্ষতি মনে হচ্ছে।’

তিনি দৃঢ়ভাবে দাবি করেন, ব্যালন ডি’অর জেতার যোগ্য আসলে ইয়ামালই ছিলেন। ‘লামিন ইয়ামাল এখন বিশ্বের সেরা ফুটবলার— অনেক ব্যবধানে। এটা আমি শুধু বাবা বলেই বলছি না, মাঠে তার পারফরম্যান্সই প্রমাণ দেয়। তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই।’

ক্ষোভ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের মেনে নিতে হবে এখানে খুব অদ্ভুত কিছু ঘটেছে। তবে একটা জিনিস পরিষ্কার—আগামী বছর ব্যালন ডি’অর স্পেনের হবে।’

এদিকে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা ইতিবাচক দিকটাই দেখাতে চান। তিনি বলেন, ‘এই ট্রফি জিততে না পারা লামিনকে আরও অনুপ্রাণিত করবে। একদিন সে ব্যালন ডি’অর জিতবেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X