মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক দেখে পালালেন ভূমি কর্মকর্তা

মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়ন ভূমি অফিস। ছবি : কালবেলা
মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়ন ভূমি অফিস। ছবি : কালবেলা

পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা তিমির কান্তি হালদারের বিরুদ্ধে জমি নামজারিসহ বিভিন্ন কাজে নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, টাকা ছাড়া তিনি কোনো কাজ করেন না। অর্থের বিনিময়ে যাচাই-বাছাই ছাড়াই প্রতিবেদন তৈরি করায় প্রতারিত হচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ। নামজারিতে ১১৭০ টাকা লাগলেও ৭ হাজার টাকা নিচ্ছেন। নামজারি মঞ্জুর হলে ১১০০ টাকা অনলাইনে পরিশোধ করুন এমন সাইনবোর্ড থাকলেও বাস্তবে ভিন্ন চিত্র।

অভিযোগের ভিত্তিতে সাংবাদিক সরেজমিনে গেলে, সাংবাদিকদের সামনে বসিয়ে রেখে দৌড়ে পালিয়ে যান তিমির কান্তি হালদার। এরপর তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

ভুক্তভোগীরা জানান, অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ জমিসংক্রান্ত নানা জটিলতায় পড়ছেন। তারা যে টাকা নিচ্ছে আমরা দিতে বাধ্য হচ্ছি। টাকা না দিলে কারও কাগজ ঠিকমতো করে দেন না।

এ ব্যাপারে জানতে চাইলে ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা শ্যামল চন্দ্র মিস্ত্রি বলেন, আমাকে না জানিয়ে তিমির বাবু অফিস ছেড়ে চলে গেছেন। হয়তো সাংবাদিকদের দেখেই তিনি পালিয়ে যান।

মঠবাড়িয়া সহকারী ভূমি কমিশনার রাইসুল ইসলাম জানান, তিমির কান্তি হালদারের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ওঠায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে দুটি ইনক্রিমেন্ট বাতিল করা হয়েছে এবং পদোন্নতি স্থগিত রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১০

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৩

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৪

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৫

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৬

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৭

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৮

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৯

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

২০
X