কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনার ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবি

ডিআরইউতে বরগুনা জেলার ৩টি সংসদীয় আসন পুনর্বহাল বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ওমর আব্দুল্লাহ শাহীন। ছবি : কালবেলা
ডিআরইউতে বরগুনা জেলার ৩টি সংসদীয় আসন পুনর্বহাল বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ওমর আব্দুল্লাহ শাহীন। ছবি : কালবেলা

বরগুনা জেলায় তিন আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন জেলাটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে বরগুনা জেলার ৩টি সংসদীয় আসন পুনর্বহাল বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বরগুনা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, এ জেলায় প্রায় ১১ লাখ ভোটার। অষ্টম জাতীয় নির্বাচনের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী নেতা বরগুনাবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করে তিন আসনকে বিলুপ্ত করে দুটি আসন করে।

তিনি বলেন, এই দাবি শুধুই একটি জেলার পূর্বের ৩টি সংসদীয় আসন পূর্নবহালের দাবি নয়, এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের কণ্ঠস্বরের দাবি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা স্পষ্ট করে বলতে চাই, বরগুনার পূর্বের ৩টি সংসদীয় আসন ফেরত দেন, বরগুনার অধিকার ফিরিয়ে দেন। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং আমরা অবহেলিত বরগুনা জেলাবাসী আমাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিন।

তিনি আরও বলেন, আমরা আমাদের ন্যায্য দাবিতে হাইকমিশনারে রিট করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানিয়েছি। আমরা বিশ্বাস করি, সরকার এই ১১ লাখ ভোটারদের দাবি আমলে নিয়ে এ জেলায় তিনটি আসন পূর্ণ বহাল করবে।

লিখিত বক্তব্যে ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, বঙ্গোপসাগরের কোল ঘেঁষা, ৯টি খরস্রোতা নদীবেষ্টিত এক অনন্য জেলা। এই জেলার নদী, খাল, উপকূল, কৃষি ও মৎস্য সম্পদ শুধু বরগুনার নয়, বরং বাংলাদেশের অর্থনীতি ও ব্লু-ইকোনমির ভবিষ্যতের চালিকাশক্তি। কিন্তু পরিতাপের বিষয় দুঃখজনকভাবে বরগুনা জেলার নির্বাচনী সীমানা পরিবর্তনের কারণে বরগুনার মানুষ আমরা পূর্বের ৩টি সংসদীয় আসন হারিয়েছি। এতে আমরা মহান সংসদে বরগুনার জনগণের প্রতিনিধিত্বের অধিকার হারিয়েছি, উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি নির্বাচন কমিশন আমাদের যৌক্তিক দাবি যদি মেনে না নেয়, তাহলে আমরা বরগুনাবাসী কঠোর আন্দোলনের আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করব ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে জেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী এবং স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১০

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১১

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৩

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৪

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৫

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৬

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৭

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৮

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৯

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

২০
X