গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কোনো রাজনৈতিক দল চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে না : জিলানী

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। ছবি : কালবেলা

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, শত নির্যাতনের পরও আমি আমার আদর্শ থেকে বিচ্যুতি হইনি। আমার বিশ্বাস ছিল, কোনো রাজনৈতিক দল চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে না। ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তন হয়েছে বাংলাদেশে। খুন, দুর্নীতি, অপশাসনসহ নানা অপরাধে বর্তমান সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের মধুরবাজার সাতকান্দি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে এস এম জিলানী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। যদিও বিএনপি এ নিষিদ্ধের পক্ষে ছিল না। যেহেতু আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ও বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতার মসনদে নাই। তাই বলে কি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার মানুষ সকল কর্মকাণ্ড থেকে অবহেলিত থাকবে?

তিনি বলেন, গোপালগঞ্জ কোনো বিচ্ছিন্ন জনপদ নয়। ৫ আগস্টের পর এ অঞ্চলের মানুষ যে যেখানে সমস্যায় পড়েছে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি। ধানের শীষ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক। আপনারা আগামী জাতীয় নির্বাচনে এ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করলে আপনাদের সকল প্রকার সমস্যা নিরসনে কাজ করে যাব।

মধুরবাজার সাতকান্দি সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি মধুসূদন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান ঠান্ডা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X