মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

মৃৎশিল্পে অবদানে সম্মাননা পেলেন ১২ শিল্পী

মৃৎশিল্পে অবদানের জন্য বরিশালে ১২ শিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে। ছবি : কালবেলা
মৃৎশিল্পে অবদানের জন্য বরিশালে ১২ শিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে। ছবি : কালবেলা

মৃৎশিল্পে অবদানের জন্য বরিশালে ১২ শিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে ১৬তম দক্ষিণাঞ্চলীয় মৃৎশিল্পী সম্মেলনে তাদের সম্মাননা প্রদান করা হয়।

এর আগে সঙ্গীতাঞ্জলি, প্রান্তিক সংগীত বিদ্যালয়, চারুকলার শিক্ষার্থীদের আয়োজনে সংগীত, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠিত হয়। সম্মাননা অনুষ্ঠানে রাজশাহী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী ও বরিশাল বিভাগের বিভিন্ন প্রান্তের ৬৫ জন মৃৎশিল্পী অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ওবায়দুল্লাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন মৃৎশিল্পী সম্মাননা তুলে দেন শরীয়তপুর জেলার কাইলেরা গ্রামের কালীপ্রসন্ন পালের হাতে। তিনি বলেন, মৃৎ পণ্য যেমন ঐতিহ্যশালী তেমনি পরিবেশ সম্মত। আমরা যদি, এটি ব্যবহার করি তাহলে, মৃৎশিল্পীরা উপকৃত হবে।

এ সময় মৃৎশিল্পকে রক্ষায়, শিল্পীদের কাজের সৌন্দর্য বৃদ্ধিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ড. উদয় শঙ্কর বিশ্বাস বলেন, মৃৎশিল্পীদের বাঁচাতে হলে, আমাদের প্রতিদিনের জীবনচর্চায় এর ব্যবহার করতে হবে।

সম্মাননা অনুষ্ঠানে সংগ্রামী সুধীর সেন মৃৎশিল্পী সম্মাননা (গুনরাজ বিভাগ)- সুজন চন্দ্র পাল, সাথী রাণী দে, মৃৎশিল্পী সম্মাননা (মৃৎপাত্র বিভাগ) রানী বালা পাল, শিক্ষক নারায়ণ সাহা মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন (চিত্রিত হাড়ি বিভাগ-শখের হাঁড়ি) রাজশাহীর মৃৎশিল্পী সঞ্জয় কুমার পাল।

শহীদ জায়া বন্দনা গুপ্তা মৃৎশিল্পী বিশেষ সম্মাননা পেয়েছেন টাঙ্গাইলের শোভারানী পাল। বিমলা নাথ মৃৎশিল্পী সম্মাননা (চিত্রিত হাড়ি বিভাগ-মনসা ঘট) রুমা রানী পাল। মুক্তিযোদ্ধা কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু) মৃৎশিল্পী সম্মাননা (মৃৎপুইন) পেয়েছেন যুবরাজ পাল। সুনিতি রানী দাস মৃৎশিল্পী সম্মাননা (মৃৎ পুতুল বিভাগ) পেয়েছেন ময়মনসিংহের খোকন চন্দ্র পাল। ফজিলাতুন্নেছা বেগম মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন মায়া রানী পাল। শৈলবালা ঘোষ মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন (গুনরাজ বিভাগ) গনেশ চন্দ্র পাল। মা মৃৎশিল্প স্মারক সম্মাননা পেয়েছেন উত্তম পাল ও দৈনিক শাহনামা মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন গৈলা পালপাড়ার যুথিকা পাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদেও সহযোগী অধ্যাপক আব্দুস সাত্তার তৌফিক, প্রবীণ চিত্রশিল্পী ড. কাজী মোজাম্মেল হোসেন, দীপঙ্কর চক্রবর্তী, নারী নেত্রী শাহ্ সাজেদা, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ভানু লাল দে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক সুশান্ত ঘোষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X