রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ইসলামে নারীবিষয়ক বৈশ্বিক সম্মেলনে নেতৃত্বে দেবে বাংলাদেশ ও তুরস্ক

উপদেষ্টা শারমিন মুরশিদ ও তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির। ছবি : সংগৃহীত
উপদেষ্টা শারমিন মুরশিদ ও তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির। ছবি : সংগৃহীত

ইসলামে নারীবিষয়ক একটি বৈশ্বিক সম্মেলনের বিষয়ে একমত হয়েছে তুরস্ক ও বাংলাদেশ। আগামী বছরের শুরুতে এ সম্মেলনের আয়োজন করা হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, বৈশ্বিক ও সম্মেলনে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় গবেষক, ইসলামি চিন্তাবিদ এবং নীতিনির্ধারকরা অংশ নেবেন। সম্মেলনের মূল লক্ষ্য হবে নারী অধিকার সংরক্ষণ ও উন্নয়নে মুসলিম দেশগুলোর ইতিবাচক উদ্যোগ ও সফল দৃষ্টান্ত তুলে ধরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের নারী ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ এবং তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে দুই দেশ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময় জোরদার এবং সামাজিক সেবা ও ‘কেয়ার ইকোনমি’ খাতে সহযোগিতার নতুন মানদণ্ড স্থাপন করার প্রতিশ্রুতি দেয়।

উপদেষ্টা শারমিন মুরশিদ জানান, পেশাদার নারী কেয়ারগিভার তৈরি এবং স্থানীয়, তুর্কি ও আন্তর্জাতিক বাজারে তাদের দক্ষতা কাজে লাগাতে তুরস্ক প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেবে।

এ ছাড়া তিনি জানান, তিনি সমাজকল্যাণ বিষয়ক দায়িত্বও পালন করছেন, ফলে এই অংশীদারিত্ব সামাজিক সেবা খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উভয় দেশই নারী প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত আন্তর্জাতিক সনদ সিইডও অনুমোদন করেছে। এ প্রেক্ষাপটে, মুসলিম সমাজে নারীর অর্জন, চ্যালেঞ্জ ও অগ্রগতির অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ব্যাপারেও তারা ঐকমত্যে পৌঁছেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X