কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসার আক্রান্ত মাওলানা ফারুকীর পাশে কায়কোবাদ

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষ থেকে মাওলানা ফারুকীকে চিকিৎসা সহায়তায় প্রদান। ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষ থেকে মাওলানা ফারুকীকে চিকিৎসা সহায়তায় প্রদান। ছবি : সংগৃহীত

ক্যানসার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা ফারুকীকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষ থেকে চিকিৎসা সহায়তায় নগদ অর্থ মাওলানা ফারুকীর হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির সুহৃদ কিছু ওলামায়ে কেরাম, লাবিব একাডেমি মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালেহ আহমদ আজম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ, লেখক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান এবং চিকিৎসাবিষয়ক উপকমিটির সদস্য সচিব মুফতি রেজওয়ান রফিকী ও লেখক মাওলানা আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।

ডক্টর মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক ও আন্তরিক সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই আজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন।

এর আগে ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী, আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব মোকছেদুল মমিন মিথুন তাদের নেতৃত্বে মাওলানা ফারুকীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার ও এ দেশের আলেম-ওলামারা। ইসলামী দলসহ আওয়ামী মতের বিরুদ্ধে সকল শ্রেণি পেশার মানুষ অমানুষিক নির্যাতনের শিকার হয়েছিল। আওয়ামী নির্যাতনের সে নির্মমতার একটি উদাহরণ তরুণ আলেম মাওলানা এনামুল হাসান ফারুকী।

জানা গেছে, মাওলানা ফারুকী রাজনৈতিক প্রতিহিংসার জেরে ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী মোদি বিরোধী আন্দোলনের সময় মিথ্যা ১৬টি মামলায় কারাভোগ করেন। তার একমাত্র অপরাধ জুনায়েদ বাবুনগরীর বিশ্বস্ত ছায়াসঙ্গী হওয়া। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে ২৪ দিন রিমান্ডে অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন এবং চিকিৎসাবিহীন টানা দেড় বছর কারাভোগ মাওলানা এনামুল হাসান ফারুকীর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে উঠে।

গ্রেপ্তারের পর নির্যাতনের চূড়ান্ত ধকলেই হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর একনিষ্ঠ ব্যক্তিগত সহকারীর শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। ইতোপূর্বে তিনি বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসকদের পাশাপাশি চেন্নাই সিএমসি হাসপাতালে প্রায় বছরখানেক চিকিৎসা নিয়েছেন। এই চিকিৎসার অংশ হিসেবে সেপ্টেম্বর মাসের শেষ দিকে তাকে চীনের গুয়াংজু হাসপাতালে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। বিএনপি নেতা কায়কোবাদ তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১০

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১১

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১২

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১৩

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৪

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৫

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৬

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৭

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৮

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৯

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

২০
X