বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালের স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজিজুর রহমান শাহিন। ছবি : সংগৃহীত
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজিজুর রহমান শাহিন। ছবি : সংগৃহীত

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজিজুর রহমান শাহিনের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে থানায় মামলা করেছেন তরুণী।

এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর বান্দরোড সংলগ্নে শাহিনের সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান শাহিন বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা এবং বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাবেক সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাসপাতালের মালিক আজিজুর রহমান শাহিন তাকে চাকরির প্রলোভন দেখিয়ে সোমবার সন্ধ্যায় ফোন করে হাসপাতালে ডেকে নেন। পরে তিনি চাকরির বিনিময়ে কুপ্রস্তাব দেন। এতে সম্মত না হওয়ায় তাকে একটি কক্ষে আটক করে ধর্ষণচেষ্টা করেন শাহিন। পরে তরুণীর ডাক-চিৎকারে হাসপাতালের অন্যরা এগিয়ে এলে শাহিন পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, তরুণী নিজেই থানায় হাজির হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা আত্মগোপনে আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১০

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১১

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১২

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১৩

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১৪

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৫

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৬

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৮

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৯

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

২০
X