মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রংপুর বিভাগের সব পূজামণ্ডপে নিরাপত্তা সন্তোষজনক : ডিআইজি আমিনুল

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন ডিআইজি আমিনুল ইসলাম। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন ডিআইজি আমিনুল ইসলাম। ছবি : কালবেলা

রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেছেন, রংপুর বিভাগের প্রতিটি পূজামণ্ডপে সন্তোষজনক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কোথাও কোনো সমস্যার খোঁজ পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং বিসর্জনের মধ্য দিয়ে উৎসব সুন্দরভাবে শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় ডিআইজি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ উসকানিমূলক বক্তব্য ছড়ালে সঙ্গে সঙ্গে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বা নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানাই। যারা সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করবে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা, এসপি সার্কেল (বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল) স্নেহাশীষ, বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় মন্দিরের সভাপতি প্রভাত, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, জামায়াত নেতা আইয়ুব আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X