ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আব্দুল মান্নান শেখ। ছবি : কালবেলা
আব্দুল মান্নান শেখ। ছবি : কালবেলা

ফরিদপুরে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে নিজের রসুন খেতে সেচ দেওয়ার সময় তাকে গোখরা সাপে কামড় দেয়। পরে স্থানীয় ওঝা বিকেল পর্যন্ত ওই চাষিকে ঝাড়ফুর করে ব্যর্থ হলে সাড়ে ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাপের কামড়ে মৃত ওই চাষির নাম আব্দুল মান্নান শেখ (৬০)। তিনি ফরিদপুর সদর উপজেলার ৩নং নর্থ চ্যানেল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোলজার মন্ডলের ডাঙ্গীর মৃত কাঞ্চা শেখর বড় ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর সারে ১২টার দিকে তিনি নিজের রসুনের জমিতে পানি সেচ দিচ্ছিলেন। সেখানে একটি গর্তের মুখ হাত দিয়ে বন্ধ করার চেষ্টা করেন। সেই মুহূর্তেই তাকে গর্তে লুকিয়ে থাকা একটি গোখরা সাপে কামড় দেয়।

মান্নান শেখের শ্যালক, মোহাম্মদ মোজাফফর শেখ জানান, সাপে কামড়ানোর পর তিনি চলে আসেন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন ওঝা-ফকির এনে বিষ তোলার চেষ্টা করেন। কিন্তু কোনো ফল না পেয়ে শেষ পর্যন্ত বিকেল ৫টা ৪০ মিনিটে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে অ্যান্টিভেনম দেওয়ার পরও অবস্থা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সময়মতো চিকিৎসা না পাওয়ায় তিনি মারা যান।

মান্নান শেখের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সাপের কামড়ের মতো জরুরি ঘটনায় দ্রুত চিকিৎসা না পাওয়াই এ মৃত্যুর প্রধান কারণ। তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১০

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১১

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১২

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৩

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৪

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৫

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৬

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৭

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৮

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৯

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

২০
X