কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ধানক্ষেতে গিয়ে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী

কৃষকদের সঙ্গে মতবিনিময় করছেন পঞ্চগড়-২ আসনে ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। ছবি : কালবেলা
কৃষকদের সঙ্গে মতবিনিময় করছেন পঞ্চগড়-২ আসনে ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। ছবি : কালবেলা

ক্ষেতে-খামারে গিয়ে কৃষকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত পঞ্চগড়-২ আসনে ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে গিয়ে কৃষক-শ্রমিকদের সুখ দুঃখের গল্প ও কথা শুনেছেন তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, এভাবে মাঠপর্যায়ের কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের বাস্তব সমস্যাগুলো জানতে ও সমাধানের পথ খুঁজতে তার এই উদ্যোগকে স্থানীয় কৃষকরা ইতিবাচকভাবে গ্রহণ করছেন। মাটি, মানুষ আর মাতৃভূমির প্রতি দায়িত্ববোধ থেকেই ফার্মার্স কার্ডসংক্রান্ত বিভিন্ন সম্ভাবনা ও সুবিধা নিয়ে তিনি সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলছেন। কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা নিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে কথা বলেছেন।

তিনি আরও বলেন, কৃষকদের পরামর্শ, অভিজ্ঞতা ও মতামত জানার চেষ্টা করছেন। গ্রামীণ কৃষির উন্নয়ন, কৃষকদের অধিকার নিশ্চিত করা এবং সরকারি সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে ফার্মার্স কার্ডের গুরুত্ব তুলে ধরে তিনি কৃষকদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X