মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞার খবরে আকাশছোঁয়া ইলিশের দাম

ইলিশ মাছ। ছবি : সংগৃহীত
ইলিশ মাছ। ছবি : সংগৃহীত

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ খবরে চাঁদপুরের মতলব বাজারে ইলিশের দাম আকাশছোঁয়া।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার মতলব বাজার, নারায়নপুর বাজার, মুন্সিরহাট, নায়েরগাঁও বাজারসহ বিভিন্ন বাজারে দেখা গেছে, ইলিশ কিনতে আসা ক্রেতাদের মধ্যে দাম বেশি হওয়ার কারণে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

মাছ কিনতে আসা ওয়াদুদ ভূঁইয়া বলেন, দিনশেষ হলেই ইলিশ আহরণে নিষেধাজ্ঞা আসবে। এখন সাগর থেকে সব নৌকাগুলো ঘাটে এসেছে। এখনো ইলিশের দাম অনেক বেশি।

ক্রেতা শাহনাজ বেগম বলেন, ইলিশের দাম স্বর্ণের দামের মতো হয়ে গেছে। ভরা মৌসুমেও কমছে না দাম। ইচ্ছে থাকলেও আমরা ইলিশ খেতে পারি না। ছোট, মাঝারি এবং বড় সাইজের কম-বেশি ইলিশ আছে। কিন্তু দাম অনেক বেশি।

সরেজমিনে জানা যায়, ছোট সাইজের ইলিশ প্রতিহালি (২শ গ্রাম ওজন) বিক্রি হচ্ছে সাড়ে চারশ থেকে সাতশ টাকা। আটশ থেকে নয়শ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২২শ থেকে ২৫শ টাকা। আর এক কেজি দুশ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত ওজনের প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার ৫শ থেকে চার হাজার টাকায়।

মতলব বাজারের মাছ ব্যবসায়ী চৈতন্য দেব, সুকুমার দাস বলেন, এবার মৌসুমে কম-বেশি ইলিশ পাওয়া গেছে। তবে তাজা ইলিশের চাহিদা বেশি থাকায় দাম কমেনি। বড় সাইজের ইলিশের চাহিদা বেশি, দামও বেশি। আমরা বেশি দামে কিনি, এজন্য বেশি দামে বিক্রি করি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের জন্য শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। এ সময় নদী-সাগরে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ।

মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিভিন্ন জেলায় চলছে প্রচার। এ সময়ে কাজ না থাকায় জেলেদের ২৫ কেজি করে চাল দেবে সরকার।

অভিযান সফল করতে প্রশাসনের সঙ্গে কাজ করবে নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী। ইলিশের প্রজনন মৌসুমে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১০

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১১

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৪

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৫

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৬

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৭

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৮

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৯

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

২০
X