মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত
সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত

বিদেশি নম্বর থেকে কল করে তার নামে স্থানীয় এক ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগে টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে জিডিতে তিনি অতিসত্বর প্রতারক ও চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানান।

শুক্রবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মেদ। তিনি বলেন, টাঙ্গাইল পৌর এলাকার জালাল উদ্দীন চাকলাদার নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে বিদেশি একটি নম্বর থেকে সুলতান সালাউদ্দিন টুকুর নামে টাকা দাবি করা হয়। বিষয়টি তার নজরে এলে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে লিখিত আবেদন করেছেন। একই ঘটনায় জালাল উদ্দীনও একটি সাধারণ ডায়েরি করেছেন।

ওসি আরও বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। বিদেশি একটি নম্বর থেকে চাঁদা দাবি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি- তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এটি করা হয়ে থাকতে পারে।’

ভুক্তভোগী জালাল উদ্দীন জানান, গত ২৮ সেপ্টেম্বর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার পরিচয়ে এক ব্যক্তি ভোর রাতে তার হোয়াটসঅ্যাপ নম্বরে কল করেন। ওই ব্যক্তি জানান, তিনি সুলতান সালাউদ্দিন টুকুর আত্মীয়ের ক্ষতি করেছেন, এ জন্য তাকে টাকা দিতে হবে। পাঁচ ঘণ্টার মধ্যে টাকা না দিলে, মব সৃষ্টি করে হামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বিষয় ছড়িয়ে দিয়ে ও সংবাদ সম্মেলন করে হেনস্তা করার হুমকি দেন ওই ব্যক্তি।

জালাল উদ্দিন বলেন, ‘পরে বিষয়টি টুকু ভাইকে জানালে তিনি আমাকে সাহস জুগিয়ে পাশে থাকার আশ্বাস দেন এবং আইনের আশ্রয় নিতে অনুরোধ করেন। পরে থানায় সাধারণ ডায়েরি করি।’

এ বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন টুকু বলেন, ‘আমি সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে জোরালো ভূমিকা গ্রহণ করে আসছি। ধারণা করছি একটি গোষ্ঠী আমার সুনাম ও আমার প্রতি জনগণের আস্থা নষ্ট করতে এমন নোংরা ষড়যন্ত্র করেছে। প্রশাসনের কাছে জড়িত ব্যক্তি ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X