বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মা ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি

ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বরিশালের কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি। ছবি : কালবেলা
ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বরিশালের কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি। ছবি : কালবেলা

ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বরিশালে নৌ-র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বরিশাল জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কীর্তনখোলা নদীতে এ র‍্যালি বের হয়। র‍্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ সময় জেলা প্রশাসনের সঙ্গে মৎস্য অধিদপ্তর, র‌্যাব, নৌ-পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা অংশ নেন। র‍্যালিটি কীর্তনখোলা নদীর বেলতলাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশ নেওয়া স্পিডবোট এবং ইঞ্জিনচালিত নৌকাগুলো নানা রঙের বেলুন দিয়ে সাজানো হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে। জেলেদের জন্য পর্যাপ্ত চাল বরাদ্দ রাখা হয়েছে। গত বছর দু-একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা চাই এবছর ২২ দিনের নিষেধাজ্ঞা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন হবে। ২২ দিন পর আবার জেলেরা নদীতে মাছ শিকার করতে পারবে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, বরিশালের মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ রাখতে নৌ-পুলিশ ও হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে ড্রোন উড়িয়ে নজর রাখা হবে। এছাড়া অভিযান পরিচালনার জন্য জেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বরিশাল জেলায় মোট জেলের সংখ্যা ৭৯ হাজার ৬২৩ জন। এর মধ্যে কার্ডধারী জেলে ৬৬ হাজার ৫২৪ জন। কার্ডধারী জেলেদের জন্য ১ হাজার ৬৬৩ দশমিক ১ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে প্রত্যেক জেলে ২৫ কেজি করে চাল পাবে।

রিপন কান্তি ঘোষ বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করলে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ জড়িমানা করা হবে।

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হয়েছে নিষেধাজ্ঞা। চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময় নদী-সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১০

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১১

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১২

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৫

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৬

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৭

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৮

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৯

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

২০
X